বাংলাদেশ দলের পরামর্শক হওয়ার দৌড়ে নেই হাশিম আমলা
বাংলাদেশ দলের পরামর্শক হওয়ার দৌড়ে নেই হাশিম আমলা
নিজস্ব প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে সিরিজের শেষ টেস্ট চলছে। ঘরের মাঠের এই সিরিজ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছিল টাইগারদের কোচিং প্যানেলে। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। ব্যাটারদের ব্যর্থতায় অনেক দিন ধরেই সমালোচিত হচ্ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেয় বিসিবি। পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অর্ন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনায় রয়েছেন কয়েকজন। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাবেক একজন
ক্রিকেটারের নাম শোনা যাচ্ছিল। চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে হাশিম আমলাকে ব্যাটিং পরামর্শক করার জন্য আলোচনা অনেকটা এগিয়েছিল বলেও জানা যায়। গতকাল বিসিবির ওয়ার্কিং কমিটির মিটিং ছিল। ঢাকা পোস্ট জেনেছে, হাশিম আমলা ব্যাটিং পরামর্শক হওয়ার ভাবনায় আপাতত নেই। কারণ লম্বা সময়ের জন্য কাউকে দায়িত্ব দিতে চায় বিসিবি। যদি সব ঠিক হতে আরও মাস দুয়েকও প্রয়োজন হয় সেটিতেও রাজি বোর্ড। এদিকে এই সভাতে আলোচনা হয় পূর্বাচল স্টেডিয়াম নিয়েও।
যেখানে আগের পপুলারস কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। নতুন করে বিসিবি আবার বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান জানাবে। ডমেস্টিক থ্রির টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বরিশালের মাঠের কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স