বেরোবি শিক্ষার্থীকে মা'র'ধ'র করে টাকা ছি'ন'তা'ই, ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অ'ব'রো'ধ
বেরোবি শিক্ষার্থীকে মা'র'ধ'র করে টাকা ছি'ন'তা'ই, ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অ'ব'রো'ধ
নিজস্ব প্রতিবেদক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সুমন হালদার ছিনতাইকারীদের হামলা ও ছিনতাইয়ের শিকার হন।
তাকে নগরীর লালবাগ এলাকায় আটক করে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারী শিক্ষার্থী তুহিন রানা বলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৪তম ব্যাচের এক শিক্ষার্থী শহর থেকে ফেরার পথে লালবাগ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। চাকু ধরে তাকে কারমাইকেল কলেজের দেওয়ালসংলগ্ন স্থানে নিয়ে দুই ঘণ্টার বেশি সময় আটকে রেখে নির্যাতন করা হয়। তিনি বলেন, লালবাগ ও কেডিসি এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। ফলে এ সড়কে চলাচল করতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে রংপুরের প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
অন্যথায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন করা হবে। তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কিছু মৌলিক দাবি ছিল। এই দুই ক্যাম্পাসের মাঝখানে কিছু বড় জায়গা আছে। এটা পুরোটাই সিসিটিভি ফুটেজ ক্যামেরায় আওতাভুক্ত করতে হবে। অতিদ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স