ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৯১ পিস ই'য়া'বা'সহ এক মা'দ'ক ব্যবসায়ী গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ২০:২৪:১২
পটুয়াখালীতে ৯১ পিস ই'য়া'বা'সহ এক মা'দ'ক ব্যবসায়ী গ্রে'প্তা'র পটুয়াখালীতে ৯১ পিস ই'য়া'বা'সহ এক মা'দ'ক ব্যবসায়ী গ্রে'প্তা'র
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নজির আহম্মেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ১০টা ২৫ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাবুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী জেলা ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৯১ (একানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নজির আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তিনি গাবুয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ