আজ থেকে চার দিন সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে
আজ থেকে চার দিন সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে
নিজস্ব প্রতিবেদক
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত সারা দেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। এ সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। গত ১ নভেম্বর পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে আগামী ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাবে। রক্ষণাবেক্ষণ চলাকালে
জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এতে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স