ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে গভীর রাতে জু'য়া'র আসরে পুলিশের অ'ভি'যা'ন, নগদ টাকাসহ আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৩ ২০:১২:২২
উলিপুরে গভীর রাতে জু'য়া'র আসরে পুলিশের অ'ভি'যা'ন, নগদ টাকাসহ আ'ট'ক উলিপুরে গভীর রাতে জু'য়া'র আসরে পুলিশের অ'ভি'যা'ন, নগদ টাকাসহ আ'ট'ক
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৬৯৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পান্ডুল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার মোবাইল-১ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পান্ডুল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আমভদ্রপাড়া গ্রামের মৃত টুপ শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. এনামুল হক (৪০), পারুলের পাড় গ্রামের আঃ ছাত্তারের ছেলে মো. দুলু মিয়া (৪০) এবং ইসলামপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. কাইয়ুম আলী (৩৮)। তাঁরা সবাই পান্ডুল ইউনিয়নের বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১৪ হাজার ৬৯৫ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করা হয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ