ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে,

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৩ ১২:২৬:৩৪
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে, শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে,
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলা উদ্বোধন হয়েছে। ৩ নভেম্বর সোমবার সকালে ডিসি উদ্যানে এই বইমেলা উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। মেলায় ফিতা কেটে উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ভ্রাম্যমান দোকান ও সৌখিন পাঠক বুকশপ এর পরিচালনায় এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কবি হাসান শরাফত, সাংবাদিক কাজী মাসুম সহ শহরের বিভিন্ন স্তরের লেখক, পাঠক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় দশটি স্টলে দেশি-বিদেশি বরেন্দ্র লেখকের গল্প, উপন্যাস, ছড়া-কবিতা, ভ্রমণ কাহিনী, থ্রিলার ও অনুবাদ গ্রন্থ এবং শেরপুরের লেখকদের বই স্থান পায়। ৫ দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ