ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জিতলেও প্রত্যাশা মেটেনি ভক্তদের, শেষে ‘সিন্ডিকেটবিরোধী’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ০০:৩৯:৪১
বাংলাদেশ জিতলেও প্রত্যাশা মেটেনি ভক্তদের, শেষে ‘সিন্ডিকেটবিরোধী’ স্লোগান বাংলাদেশ জিতলেও প্রত্যাশা মেটেনি ভক্তদের, শেষে ‘সিন্ডিকেটবি'রো'ধী’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক

ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শুরু করেছে বাংলাদেশ। তবে একের পর এক সুযোগ মিসের আক্ষেপে পুড়ছে স্বাগতিক সমর্থকরা। পুরোপুরি প্রত্যাশা মেটেনি তাদের। আবার ফুটবলারদের কাছে আসতে দেখে ক্ষণে ক্ষণে উদ্দীপনা দেখানো সমর্থকরা টিম বাস ছেড়ে যাওয়ার সময় ‘বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট চলবে না’ স্লোগান দেন। ভুটান র‌্যাংকিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। সেই ভুটানই বাংলাদেশের কোচ থমাস ডুলির মাথার ঘাম ছুটিয়েছে। তবে তাকে রক্ষা করেছেন ৬৪ মিনিটে বদলি নামা মো.
ইব্রাহিম।

তিনি মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। সেই গোলই বাংলাদেশের জয়ের ভিত। ম্যাচের আগেও ভুটানের বিপক্ষে জয় নিয়ে অনেক আশাবাদী ছিলেন সমর্থকরা। তবে ১-০ স্কোরলাইনে তারা তৃপ্ত নন। আগে থেকে সাফে টিকিটের বাড়তি দাম ও কিছু অব্যবস্থাপনায় অসন্তোষ ছিল দেশের ফুটবলাঙ্গনে। প্রথমার্ধজুড়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারির বড় অংশ ফাঁকা ছিল। দ্বিতীয়ার্ধে দর্শক উপস্থিতি বাড়ে। তবুও বাংলাদেশের ফুটবলে সম্প্রতি দেখা উদ্দীপনায় যেন কমতিই ছিল! আজিমপুর থেকে খেলা দেখতে আসা ব্যবসায়ী শরিফুল আলম বলেন, প্রত্যাশা অবশ্যই আরও বেশি ছিল। প্রথম ৩০ মিনিটেই আমরা এগিয়ে যেতে পারতাম। সেটা হয়নি, তবে জয় পাওয়ায় আমরা খুশি। পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব। দেশের ফুটবলে বেশ পরিচিত সমর্থক খোরশেদ মাতবর আলমগীর। দেশে-বিদেশে বাংলাদেশের ম্যাচ থাকলেই তিনি মাঠে ছুটে যান। খোরশেদ বলেন, বাংলাদেশের ম্যাচ যেখানেই থাকুক বাড়তি উন্মাদনা কাজ করে। এক গোলে জেতায় কিছুটা অতৃপ্তি থাকলেও ফলটা দিনশেষে গুরুত্বপূর্ণ। তবে আক্ষেপ নিয়ে সুমন ইসলাম ও আব্দুল্লাহ আল আমিন একই সুরে বলেন, ভুটানের সঙ্গে যদি গোল দিতে ঘাম ছুটে যায়, শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে তো কাঁপুনি উঠে যাবে। এত সুযোগ পাওয়ার পর অন্তত আরও কয়েকটা গোল দেওয়া উচিত ছিল। এর বাইরে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে ফরোয়ার্ড হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েও সমর্থকদের বড় অংশ সমালোচনা করেছেন। সমর্থকদের মুখে যতই সমালোচনার বান ছুটুক, খেলা শেষে ঠিকই ফুটবলাররা মাঠ ছেড়ে যাওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন স্টেডিয়ামের ফটকে।

তার আগে গ্যালারির নিচের দিকে থাকা ভক্তদের সেলফির আবদার মিটিয়েছেন ইব্রাহিম-বিশ্বনাথ-ফাহমিদুলরা। কোচ থমাস ঢুলি মাঠ থেকে বেরোনোর যময় ঘিরে ধরে একঝাঁক সমর্থক। তিনি তাদের অটোগ্রাফ ও সেলফি তুলে উষ্ণ জবাব দেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ