খুকৃবি প্রতিনিধি
খুকৃবির নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রাজিবুল করিম
খুকৃবির নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রাজিবুল করিম
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। আদেশ অনুযায়ী, ২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন।
একই অফিস আদেশে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল ইসলামকে ১ নভেম্বর ২০২৬ তারিখের অপরাহ্ণ থেকে রেজিস্ট্রারের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে মোঃ রাজিবুল করিম বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রাপ্য যাবতীয় ভাতাদি পাবেন।
দায়িত্বপ্রাপ্তির পর রাজিবুল করিম জানান, “খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে আমি আন্তরিকভাবে, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে একটি আধুনিক, শিক্ষার্থীবান্ধব ও গবেষণামুখী বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার।”
উল্লেখ্য, তিনি ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিউজটি আপডেট করেছেন : MD RAJIBUL HOSAIN TANIM
কমেন্ট বক্স