ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল মহিলা কলেজের ফল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০১ ১৫:০৪:১২
রাণীশংকৈল মহিলা কলেজের ফল বিপর্যয় রাণীশংকৈল মহিলা কলেজের ফল বিপর্যয়
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর কলেজটির পাসের হার মাত্র *১৭.২৭%*। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর কলেজটি থেকে মোট *১৯১ জন* শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র *৩৩ জন*। অকৃতকার্য হয়েছে ১৫৮ জন শিক্ষার্থী। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র মহিলা ডিগ্রী কলেজটির এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মহলে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। উপজেলার নারী শিক্ষার প্রধান এই

প্রতিষ্ঠানের এমন ফলাফলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষার মান, নিয়মিত পাঠদান না হওয়া, অভ্যন্তরীণ পরীক্ষা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল। এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ