ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস-ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০২ ১৮:৪২:০৩
এমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস-ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি এমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস-ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ীর একটি, হাকিমপুরের দুটি, বিরামপুরের একটি ও বীরগঞ্জ উপজেলার দুটি কলেজ রয়েছে। ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের স্কুল শাখার কার্যক্রম স্বাভাবিক থাকলেও কলেজ শাখায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি নেই। সেখানে শুধু একজন অফিস সহকারীকে পাওয়া যায়। অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ১৯৯৯ সালে কলেজটির অনুমতি এবং ২০০২ সালে স্বীকৃতি মেলে। ২০২০ সাল পর্যন্ত কলেজটির ফলাফল ভালো ছিল। তবে দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। শিক্ষকদের বেতন না থাকায় তাঁরা নিয়মিত কলেজে আসেন না। ফলে শিক্ষার্থী ভর্তির সংখ্যাও কমে গেছে। এতে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মধ্যে আগ্রহ কমে গেছে।

নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও কলেজে আসে না। বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। তারা বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নেয়। এ কারণেই এবারের ফল বিপর্যয় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতা না থাকা, নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ও শিক্ষার্থীদের অনুপস্থিতিকে ফল বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। কলেজটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজন কার্যকর উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মো. হারুন-উর-রশীদ ফুলবাড়ী, দিনাজপুর


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ