ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০১ ২২:০১:০০
পটুয়াখালী গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান পটুয়াখালী গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর জেলা গলাচিপায় উপজেলা জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তরুণদের কারিগরি শিক্ষা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব কমানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে জাতীয় উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ