ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০১ ১৮:২৪:৩৪
নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে নকলা ১ নভেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ হলরোমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হামিদুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন মুক্তা,আব্দুল হক তালুকদার, যুবদলের সদস্য সচিব মোরাদুজ্জামান মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শরীফুল ইসলাম, সাবেক কমিশনার আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কমিটির সদস্য মোঃরফিকুল ইসলাম, এনসিপির আহ্বায়ক বুলবুল, আত্ম উন্নয়ন কর্মী জাকিয়া সুলতানা, কামরুজ্জামান ও নুরে আলম সিদ্দিকী রুবেল।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে যুব ঋণ বিতরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ