বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত
বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত
এম মনির চৌধুরী রানা
বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কানিজ ফাতিমা সহকারী কমিশনার ভূমি,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান,পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে,আবদুল সালামের কোরআন তেলওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহাবুব উল আলম সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা,অনুষ্ঠান পরিচালনা করেন সালমা ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার এতে যুব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন জুয়েল নাথ,সফল আত্বকর্মীর বক্তব্য রাখেন আবদুল মোস্তাক সহ রাজনৈতিক নেতারা প্রমুথ। প্রধান অতিথি বলেন, “যুবসমাজ হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নের নেতৃত্ব দেবে। তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা
হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মনে রাখতে হবে, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
” সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ ও সনদ বিতরন করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স