পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধা'ক্কা'য় রিকশাচালক আ'হ'ত
পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধা'ক্কা'য় রিকশাচালক আ'হ'ত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টনে সাবেক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে। বিজ্ঞাপন শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর কালভার্ট রোডে পল্টন টাওয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি শাখা সড়কে গাড়িটি রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার
জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা পুলিশ। এ সময় গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে গাড়িটি পল্টন থানায় রয়েছে। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিবগাত উল্লাহ। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স