ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার ভাড়া নিয়ে বরযাত্রীদের সঙ্গে সং'ঘ'র্ষ, পুলিশসহ আ'হ'ত ১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০১ ০০:০৫:৩১
অটোরিকশার ভাড়া নিয়ে বরযাত্রীদের সঙ্গে সং'ঘ'র্ষ, পুলিশসহ আ'হ'ত ১৩ অটোরিকশার ভাড়া নিয়ে বরযাত্রীদের সঙ্গে সং'ঘ'র্ষ, পুলিশসহ আ'হ'ত ১৩
নিজস্ব প্রতিবেদক


কিশোরগঞ্জের মিঠামইনে অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে বরযাত্রীদের সঙ্গে চালক ও স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটখাল বাজারের অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আল মোমেনের ভাষ্য অনুযায়ী, মিঠামইনের রানীগঞ্জ এলাকার এক ব্যক্তি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীসহ প্রায় ৪০ জন বরযাত্রী নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে কাটখাল বাজারের অটোরিকশা স্ট্যান্ডে ভাড়া নিয়ে বরযাত্রীদের সঙ্গে চালকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় বরযাত্রীদের কয়েকজনকে মারধর ও তাদের মুঠোফোন নিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্ট্যান্ডের লোকজন ও স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা তদন্ত কেন্দ্রের দিকে ফিরছিলেন। তখন পেছন থেকে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এতে কনস্টেবল কাওসার মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় পুলিশের আরও দুই থেকে তিনজন সদস্য আহত হন বলে জানান এসআই আল মোমেন। এসআই আল মোমেন বলেন, বরযাত্রীদের একজন ফোন করে তাদের মারধরের কথা জানিয়ে দ্রুত ঘটনাস্থলে যেতে বলেন। পরে তিনি পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্ট্যান্ডের লোকজন ও অন্য কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তদন্ত কেন্দ্রে ফেরার পথে পেছন থেকে তাদের ওপর লাঠি দিয়ে হামলা করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানান, বরযাত্রীদের পক্ষের ৯ থেকে ১০ জন
আহত হয়েছেন।
তাদের মধ্যে তিনজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, কাটখাল বাজার থেকে গন্তব্যে যাওয়ার ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা নিয়ে বিরোধের সূত্রপাত। ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই আল মোমেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ