ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রাম বোর্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ১৪:০৬:০৯
এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রাম বোর্ডে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে। পাশাপাশি এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন।

 

গত ১৫ বছরের মধ্যে এবারই চট্টগ্রাম শিক্ষা বোর্ড সবচেয়ে কম পাসের হার দেখল। 

 

এর আগে, ২০২৫ সালে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

 








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ