ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ১৪:১০:৪৯
এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। 

 

এ দুই বিষয়ে মোট ৩ লাখ ৮২ হাজার ২১ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।
 

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

 

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অপরদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।




 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ