ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জাহাজের ধা'ক্কা'য় পাঁচটি স্পিডবোড ডু'বি জাহাজের তলা ফেঁ'টে ভিজে গেছে গম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩০ ১৮:৫২:৫৭
বরিশালে জাহাজের ধা'ক্কা'য় পাঁচটি স্পিডবোড ডু'বি জাহাজের তলা ফেঁ'টে ভিজে গেছে গম বরিশালে জাহাজের ধা'ক্কা'য় পাঁচটি স্পিডবোড ডু'বি জাহাজের তলা ফেঁ'টে ভিজে গেছে গম
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত জাহাজের লোকজন ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত জাহাজটি টেনে তীরে এনে গমগুলো খালাস করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোস্টগার্ডের জাহাজটি দুর্ঘটনা সংঘটিত করে দ্রুত বরিশাল থেকে চলে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আটটার দিকে

নগরীর কীর্তনখোলার ডিসি ঘাট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ওইদিন দুপুরে বরিশালের সকল স্তরের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্ত খাদ্যগুলো খুব দ্রুত সময়ে স্থানান্তরের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কোস্টগার্ডের স্বাধীন বাংলা জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ওই জাহাজের ধাক্কায় কীর্তনখোলা নদীর তীরে থাকা ডিসি ঘাট সংলগ্ন পাঁচটি স্পিড বোট ডুবে যায়। পরবর্তীতে বিআইডব্লিউটিএর একটি জাহাজকে ধাক্কা দিয়ে অপরপাশে নোঙ্গর করা অবস্থায় খাদ্য গুদামের গম বোঝাই ডিবি পাপিয়া নামের জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজের নিচের অংশ ফেঁটে যায়। এসময় দ্রুত গম বোঝাই জাহাজটি পানিতে তলিয়ে যেতে শুরু করে। খাদ্য গুদামের বরিশাল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ

বলেন, জাহাজে প্রায় কোটি টাকার গম রয়েছে। খাদ্য গুদামের গমগুলো খুলনা থেকে এসেছে। দূর্ঘটনার পর জাহাজ থেকে গমের বস্তাগুলো সরিয়ে নেয়া হচ্ছে। তবে দুর্ঘটনার পর পর জাহাজে পানি ওঠায় প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ