চলতি বছরে আর মাঠে নামা হচ্ছে না নাহিদ রানার
চলতি বছরে আর মাঠে নামা হচ্ছে না নাহিদ রানার
নিজস্ব প্রতিবেদক
গত সেপ্টেম্বরে আবারও চোট পেয়েছিলেন নাহিদ রানা। এ কারণে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় গিয়েছেন এই পেসার। সেখানে পৌঁছে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নিয়েছেন নাহিদ। এখন সেখানেই রিহ্যাব সেশন করছেন এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে বোলিং শুরু করার কথা রয়েছে নাহিদের। নতুন করে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, ল্যাব্রামের চোটে পড়েছেন নাহিদ। যে কারণে পুরো ফিট হতে সময় লাগবে তার। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে
ফিরবেন রানা। সেক্ষেত্রে বোলিং শুরু করতে সময় লাগবে অনেকদিন। যে কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে চলতি বছরে আর খেলা হচ্ছে না নাহিদ রানার। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে মাঠে ফিরবেন তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স