ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইনানী সৈকতে গোসলে নে'মে পর্যটকের মৃ'ত্যু, ১৫ জনকে জীবিত উ'দ্ধা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১৭:২৫:০৩
ইনানী সৈকতে গোসলে নে'মে পর্যটকের মৃ'ত্যু, ১৫ জনকে জীবিত উ'দ্ধা'র ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, ১৫ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে শান্ত ইসলাম (১৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইনানী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

 

সৈকতে ডুবে মৃত্যু হওয়া শান্ত ঢাকার খিলগাঁও থানার ৯ নম্বর ওয়ার্ডের গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

 

জানা গেছে, উখিয়ার ইনানীতে ভ্রমণে আসা ১৬ জনের একটি দল সমুদ্রে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। ওই দলে ৫ জন শিশু-কিশোর ছিল। এই ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। এতে শান্ত ইসলাম নামে একজনের মৃত্যু হয়।

 

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শান্ত নামে একজন পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ