ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবি'রোধী অ'প'রাধ মা'ম'লা: মাহবুব উল আলম হানিফের মৃ'ত্যুদ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১৩:৫৭:২১
মানবতাবি'রোধী অ'প'রাধ মা'ম'লা: মাহবুব উল আলম হানিফের মৃ'ত্যুদ'ণ্ড মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

 

এই মামলার অন্য আসামি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও, ৪ আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হানিফসহ মামলার চার আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালে ২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়।

 

এতে সাক্ষ্যদেন মোট ১৮ জন। দুই দফায় শেষ হয় যুক্তিতর্ক। এর পরই আজ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ