ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাসের অ'ন্তঃস'ত্ত্বা স্ত্রীকে শ্বা'সরো'ধে হ'ত্যা করেন স্বামী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৭ ২১:০২:৩৯
৯ মাসের অ'ন্তঃস'ত্ত্বা স্ত্রীকে শ্বা'সরো'ধে হ'ত্যা করেন স্বামী ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাতকে (২০) ‘শ্বাসরোধে হত্যার’ ঘটনায় তার স্বামী ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার স্বামী মো. নুরু উদ্দিন (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) পটিয়া থানা-পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক বিবরণে উল্লেখ করা হয়েছে।

 

গ্রেপ্তার অন্য আসামি হলেন: জোৎস্না আক্তার (২৮)। তিনি নিহতের ননদ।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই এলাকার মোনাফ হাজীর পাড়ায় স্বামীর বসতঘরের শয়নকক্ষে তানিয়াকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী নুরু উদ্দিন, ননদ জোৎস্না আক্তার, ননদের স্বামী মো. খোকনসহ অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজন জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

 

এদিকে এ ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নুরু উদ্দিন ও জোৎস্না আক্তারকে গ্রেপ্তার করে।

 

জানা যায়, গ্রেপ্তার নুরু উদ্দিন চরকানাই মোনাফ হাজিরপাড়ার কাঞ্চন মিয়া ও আলতাজ বেগমের ছেলে। অপর গ্রেপ্তার জ্যোৎস্না আক্তার মো. খোকনের স্ত্রী। তার স্থায়ী ঠিকানা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মহিরা এলাকার হামজা মিয়ার বাড়ি।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বাদীর এজাহারের ভিত্তিতে আজ পটিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর দুই আসামিকে আদালতে পাঠানো হলে নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন পুলিশ।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ