ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যু'দ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৭ ২০:৪১:৪১
যুক্তরাষ্ট্রের সঙ্গে যু'দ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির

নিজস্ব প্রতিবেদক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

বৈঠকে ইরানের অধিকার ও স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন মোজতবা খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে হলে ইরানের অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থার অবসান ঘটিয়ে দেশকে এই পরিস্থিতি থেকে বের করে আনার ওপরও জোর দেন তিনি।

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়েছে। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ