মাসকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ব্যাংক ঋণখেলাপি মা'ম'লা'য় কারাগারে
মাসকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ব্যাংক ঋণখেলাপি মামলায় কারাগারে
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঋণখেলাপির মামলায় মাসকা ইউনিয়নের আনোয়ার হোসেন নামের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) নেত্রকোনা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পদ্মা ব্যাংকের নেত্রকোনা শাখার
ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের বাসিন্দা আব্দুল মালেক এর ছেলে আনোয়ার হোসেন ‘আনোয়ার ট্রেডার্স’-এর মালিক। তিনি সম্প্রতি পদ্মা ব্যাংক থেকে ৩০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় সুদসহ তাঁর বকেয়া ঋণের পরিমাণ বেড়ে প্রায় এক কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংক সূত্রে জানা যায়, ঋণের টাকা পরিশোধ না করায় আনোয়ার হোসেনের বিরুদ্ধে নেত্রকোনার পদ্মা ব্যাংক শাখার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
ওই মামলায় সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স