ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক'ড়া শীতেও কাজে ফাঁকি নেই, পরিশ্রমী কর্মীদের বিএমডব্লিউ উপহার রেস্তরাঁ মালিকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৭ ১৮:০৫:২৭
ক'ড়া শীতেও কাজে ফাঁকি নেই, পরিশ্রমী কর্মীদের বিএমডব্লিউ উপহার রেস্তরাঁ মালিকের কড়া শীতেও কাজে ফাঁকি নেই, পরিশ্রমী কর্মীদের বিএমডব্লিউ উপহার রেস্তরাঁ মালিকের

নিজস্ব প্রতিবেদক

হাড়কাঁপানো ও তীব্র শীতের মধ্যেও কর্মীরা নিয়মমাফিক কাজে আসছেন এবং জানপ্রাণ দিয়ে পরিশ্রম করে যাচ্ছেন—কর্মীদের এমন নিখাদ নিষ্ঠা দেখে তাদের বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়ি উপহার দিয়েছেন এক রেস্তরাঁ মালিক। ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশে। 

 

খ্যাতনামা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, হেনান প্রদেশের জিয়াওজুও শহরের একাধিক রেস্তরাঁর মালিক মা ইয়ানলি তার সেরা কিছু কর্মীর হাতে সম্প্রতি নতুন এই গাড়িগুলোর চাবি তুলে দেন।

 

জানা গেছে, প্রতিটি বিএমডব্লিউ গাড়ির মূল্য ছিল ৩ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২ লাখ টাকারও বেশি)। গাড়িগুলো হস্তান্তর করার প্রায় দু’সপ্তাহ আগেই ওই মালিক সেগুলোর পুরো মূল্য পরিশোধ করে রেখেছিলেন।

 

কর্মীদের এমন বড় উপহার দেওয়ার পেছনের গল্পটি শুরু হয়েছিল গত বছর থেকেই। রেস্তরাঁটিতে বহু বছর ধরে কর্মরত অনেক কর্মীই সাধারণত প্রতিদিন বৈদ্যুতিক স্কুটারে করে যাতায়াত করতেন। গত বছরের এক হাড়কাঁপানো শীতের সকালে মালিক মা ইয়ানলি লক্ষ করেন, তীব্র ঠান্ডা ও বাতাসের কারণে কর্মীদের মুখ লাল হয়ে গেছে এবং হাত জমে শক্ত হয়ে গেছে। তবুও তারা একটুও ফাঁকি না দিয়ে ঠিক সময়ে কাজে হাজির হয়েছেন। শীতের প্রকোপে কর্মীদের এমন কষ্ট ও সততা দেখার পরেই তাদের কিছু একটা উপহার দেওয়ার কথা ভাবেন তিনি।

 

মালিকের কাছ থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে বাকরুদ্ধ ও অভিভূত হয়ে পড়েন লি জিয়ে নামের রেস্তরাঁর এক কর্মী। তিনি জানান, শোরুমে যাওয়ার পথে মালিক তাদের বলেছিলেন যে তিনি তাঁদের জন্য একটি ‘বড় খেলনা’ আনতে যাচ্ছেন। পরে দিন শেষে সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো ধরনের পূর্বশর্ত বা চুক্তি ছাড়াই তার নামে একটি নতুন সাদা বিএমডব্লিউ গাড়ি রেজিস্ট্রি করে দেওয়া হয়।

 

চীনা এই রেস্তরাঁ মালিকের উদারতা ও কর্মীবান্ধব মনোভাব সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছে। এর আগে চিনের ‘হেনান কুয়াংশান ক্রেন কোম্পানি’র চেয়ারম্যান কুই পেইজুনের কর্মীদের বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘটনাও দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। নিয়োগকর্তাদের এমন মানবিক ও উদার উদ্যোগ কর্মী মহলে কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ