ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, ড্রেজার কিশোর গং ও মা'দ'ক নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ২০:২২:৫৮
ব্রহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, ড্রেজার কিশোর গং ও মা'দ'ক নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত প্রশাসনের ব্রহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, ড্রেজার কিশোর গং ও মা'দ'ক নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত প্রশাসনের
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের প্রধান বাজারে একটিও পাবলিক টয়লেট না থাকায় প্রতিদিন কেনাকাটা ও কাজে আসা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে, কৃত্রিম উপায়ে কেমিক্যাল দিয়ে রাতারাতি কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব নাগরিক সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। সভায় সার্বিক পরিস্থিতি, স্বাস্থ্যঝুঁকি এবং অবৈধ ড্রেজার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা জানান, উপজেলার সবচেয়ে ব্যস্ততম ব্রাহ্মণপাড়া সদর বাজারে দীর্ঘ দিন ধরে কোনো পাবলিক টয়লেট বা শৌচাগার নেই। ফলে বাজারে আসা সাধারণ পথচারী, ক্রেতা এবং ব্যবসায়ীদের প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে নারী ও বয়োবৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় ক্ষতিকর রাসায়নিক দ্রবণ (কেমিক্যাল) ব্যবহার করে কৃত্রিম উপায়ে ফল পাকানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় উপস্থিত প্রতিনিধিরা জানান, সকালে ট্রাক থেকে যে সবুজ কাঁচা কলা নামানো হয়, কেমিক্যালের ছোঁয়ায় বিকালের মধ্যেই তা হলুদ হয়ে খাওয়ার উপযোগী হিসেবে বাজারে বিক্রি হচ্ছে। এভাবে দ্রুত ফল পাকিয়ে তা বাজারজাত করায় সাধারণ ভোক্তা প্রতারিত হচ্ছেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়ছে। সভায় উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি নষ্টকারী ড্রেজার

মেশিনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধ ড্রেজার চলাচল ও মাটি কাটা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয় এবং এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনায় একটি বিশেষ পর্যবেক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়ামিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান ভূঁইয়া রিপন এবং মালাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল মামুন। রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, উপজেলা

বিএনপির প্রচার সম্পাদক আমানত খান এবং ছাত্রবিষয়ক সম্পাদক জাকির খান সম্রাটসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জনস্বার্থ সংশ্লিষ্ট এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন উপজেলা প্রশাসন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ