ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সরকার ও দলের সমালোচনা নারী উদ্যোক্তা সাথী পুলিশি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১৯:৩২:২৫
ভালুকায় সরকার ও দলের সমালোচনা নারী উদ্যোক্তা সাথী পুলিশি হেফাজতে ভালুকায় সরকার ও দলের সমালোচনা নারী উদ্যোক্তা সাথী পুলিশি হেফাজতে
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে সমালোচনা, স্থানীয় বিএনপির সমর্থক ও ব্যবসায়ীদের সাথে অসৌজন্য মূলক আচরণ করায় সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, সাথী আক্তার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকার আমাজত আলীর মেয়ে ও সাবেক বনবিড কর্মকর্তা আনোয়ার হোসেনের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাথী আক্তার একজন ক্ষুদ্র উদ্যোক্তা। রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঘনঘন চুরির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম ও আশপাশের বেশ কয়েকটি দোকানের বিদ্যুতের তার, এসির তার এবং বাসা থেকে অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।


ব্যবসায়িক নিরাপত্তা ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে তিনি আক্ষেপ করে বলেন, সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা। কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম! লাইভে তিনি ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসে এবং তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রাতে উত্তেজিত জনতা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের মালিকানাধিন সাথী বিউটি পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ফেসবুক লাইভ সমালোচনার জেরে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীদের সাথে সাথী অসৌজন্য মূলক আচরণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সাথীকে পুলিশ হেফাজতে নিয়ে প্রসিকিউশন দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ