ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ডায়াস্পোরা উপকমিটিতে নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১৮:৫০:৫৭
এনসিপির ডায়াস্পোরা উপকমিটিতে নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, মনিরা শারমিন এনসিপির ডায়াস্পোরা উপকমিটিতে নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন দেখভালের জন্য গঠিত ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’র প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে। এই উপ-কমিটির উপপ্রধান হলেন মনিরা শারমিন। সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক  মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব  আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হলো।

 

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ