ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তির অগ্রগতিতে বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১৫:২৩:৩২
প্রযুক্তির অগ্রগতিতে বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান প্রযুক্তির অগ্রগতিতে বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

বিমান চলাচল খাতে আধুনিক প্রযুক্তির দ্রুত বিকাশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও একই সঙ্গে উড্ডয়ন নিরাপত্তায় নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তির পাশাপাশি দক্ষ জনবল, প্রশিক্ষণ ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

 

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান।

 

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহারই যথেষ্ট নয়। এর সঙ্গে যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় এবং দলগত কার্যক্রমের সমন্বয় প্রয়োজন।

 

তিনি আরও বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফ্লাইট সেফটি ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কার্যক্রমের সমন্বিত প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের বিমান বাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ