বিজয়নগরে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান দানা মিয়া ভুঁইয়া গ্রে'ফ'তা'র
বিজয়নগরে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান দানা মিয়া ভুঁইয়া গ্রে'ফ'তা'র
বিজয়নগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দানা মিয়া ভুঁইয়া কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার চরইসলামপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা-পুলিশের একটি দল চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে
ইউপি চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভুঁইয়া কে গ্রেফতার করা হয়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, ‘ইউপি
চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভুঁইয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে তিনি এ মামলার এজাহারভুক্ত আসামী। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।’
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স