ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপা রতনদি তালতলি বাজার কমিটি নির্বাচনে নবনির্বাচিত পরিষদকে হাসান মামুনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৩ ১৯:২৬:১৭
গলাচিপা রতনদি তালতলি বাজার কমিটি নির্বাচনে নবনির্বাচিত পরিষদকে হাসান মামুনের অভিনন্দন গলাচিপা রতনদি তালতলি বাজার কমিটি নির্বাচনে নবনির্বাচিত পরিষদকে হাসান মামুনের অভিনন্দন
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী স্টাফ রিপোর্টার

২৩ অক্টোবর পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাটাখালি বাজার কমিটির প্রত্যক্ষ ভোটে বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এক

অভিনন্দন বার্তায় হাসান মামুন বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের যোগ্য ও পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন। এই নির্বাচন অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, যা এলাকার ব্যবসায়িক ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।

অভিনন্দন বার্তায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ