বদরগঞ্জে বিএনপি নেতার পরিচয়ে অ'র্ধ কোটি টাকার বালু উত্তলন অ'ভি'যো'গ
বদরগঞ্জে বিএনপি নেতার পরিচয়ে অ'র্ধ কোটি টাকার বালু উত্তলন অ'ভি'যো'গ
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরে বদরগঞ্জে রাধানগর ইউনিয়ন পাঠানেরহাট মন্ডলপাড়া গ্রামে জিয়া নামে এক ব্যক্তি বিএনপি নেতার পরিচয় দিয়ে চিকলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়কে পাশে জমাট করে রেখেছে। পরে এই বালু উপজেলা বিভিন্ন জায়গায় বিক্রি করবেন লক্ষ লক্ষ টাকা। শুক্রবার ২২ অক্টোবর সরজমিনে যেয়ে দেখা যায়, জমাট করা বালুর মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। গত একসপ্তাহ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জিয়া নামে এক ব্যক্তি চিকলী নদীতে ডেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করেন। বালু উত্তোলনের ফলে মন্ডলপাড়া খোঁড়াযান সড়কে বেহাল অবস্থা দেখা দিয়েছে।পাশাপাশি চিকলী নদী ভাঙন ধরে ফসলি জমি নদী গর্ভে বিলীনেরআ পথে। স্হানীয়
কয়েকজন ব্যক্তি জানান, জিয়া প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে কথা বলা যায়না। এছাড়াও সে নিজেকে রাধনগর ইউনিয়ন বিএনপি নেতা পরিচয় দেন। এবিষয়ে অবৈধ বালু উত্তোলনকারী জিয়া বলেন, আমি দীর্ঘ দিন থেকে রাধানগর ইউনিয়ন বিএনপির কর্মী। তাই আমি বাড়ি করার জন্য বালু উত্তোলন করছি। এটা দোষের কিছু নেই। এবিষয়ে রাধানগর ইউনিয়ন
বিএনপির সভাপতি নুরুজ্জামান প্রামানিক বলেন, জিয়া নামে কোন বিএনপি নেতা বা কর্মী রাধানগর বিএনপি কমিটির তালিকায় নাই আমি জেনেছি সে আওয়ামীলীগ করতো।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স