বরিশাল সদর উপজেলা জামায়াতের ইউনিয়ন টিম সদস্য কর্মশালা অনুষ্ঠিত
বরিশাল সদর উপজেলা জামায়াতের ইউনিয়ন টিম সদস্য কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন টিম সদস্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরীর সদর রোডস্থ নগর জামায়াতের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী করতে দায়িত্বশীলদের আন্তরিকতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে কাজ করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে হবে। দায়িত্বশীলদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হলে নিজেদের কথা ও কাজে তার প্রতিফলন ঘটাতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, সমাজের অসংগতি দূর করতে ভূমিকা রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের টিম সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, দায়িত্বশীলদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ এবং বরিশাল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাওসার হোসাইন। এ ছাড়া উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও ইউনিয়ন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের দক্ষতা ও কর্মতৎপরতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স