ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জ'ব্দ, এতিমখানায় দান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৩ ১৮:১৮:৫০
কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জ'ব্দ, এতিমখানায় দান কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জ'ব্দ, এতিমখানায় দান
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

। মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে হাট-বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজার হাটে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়। অভিযানে

নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় কাউখালী থানা পুলিশের প্রতিনিধি ও মৎস্য বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে ইলিশ বিক্রির চেষ্টা প্রতিরোধে মৎস্য বিভাগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে। অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরা এবং বাজারে বা গোপনে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ করা নিষিদ্ধ। আজ হাটের দিনে অভিযান চালিয়ে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ করে এতিমখানায় হস্তান্তর করা হয়েছে।

ইলিশ সম্পদ রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।” মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাউখালীর নদীপথ ও স্থলাঞ্চলের হাট-বাজারে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ