পেশাগত নিরপেক্ষতা ও ব্যক্তিগত ব্যস্ততার কথা জানিয়ে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন তাঁরা
কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব থেকে তিন সাংবাদিকের প'দ'ত্যা'গ
পেশাগত নিরপেক্ষতা ও ব্যক্তিগত ব্যস্ততার কথা জানিয়ে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন তাঁরা
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব থেকে একযোগে পদত্যাগ করেছেন তিন সাংবাদিক। ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি সাংবাদিকতায় পেশাদারিত্ব ও সাংগঠনিক নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগকারী
সাংবাদিকরা হলেন-দৈনিক আজকের বিনোদনের মো. মহিউদ্দিন সরকার, দ্য কান্ট্রি টুডে, জনতার খবর ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সাংবাদিক লুৎফুর রহমান হৃদয় এবং দৈনিক ভোরের দর্পণের মো. আব্দুল আউয়াল। জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর ) কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তাঁরা লিখিত পদত্যাগপত্র জমা দেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমেও পদত্যাগের বিষয়টি জানান তাঁরা। পদত্যাগপত্রে সাংবাদিকরা
উল্লেখ করেন, ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও শ্রম দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সাংগঠনিক নিরপেক্ষতা বজায় রাখা এবং ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে তাঁরা স্বেচ্ছায় ক্লাবের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের কারণ জানতে চাইলে পদত্যাগকারী এক সাংবাদিক বলেন, আমরা এখন জাতীয় দৈনিকে জেলা প্রতিনিধি হিসেবে পুরো নেত্রকোনা জেলা নিয়ে কাজ করছি। একটি উপজেলাভিত্তিক সংগঠনে যুক্ত থাকলে সাংগঠনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
তাই পেশাদারিত্ব বজায় রাখতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাঁদের এ সিদ্ধান্তকে ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতায় নিরপেক্ষতা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স