বানারীপাড়ায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের ম'র্মা'ন্তি'ক
বানারীপাড়ায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের ম'র্মা'ন্তি'ক মৃ'ত্যু
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :
নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। মৃত শ্রমিকরা হলেন-বানারীপাড়া
উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ। তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেন খানের নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকের ভিতরে দুইজন শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এসময় অক্সিজেনের অভাবে ওই দুইজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওসি আরও জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসকেরা শ্রমিক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এ দুই শ্রমিকের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে শোকের মাতম বইছে। রাহাদ সুমন,বানারীপাড়া তারিখঃ২২-১০-২৬ইং
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স