ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ১৮:৩৯:১৯
বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার

বুড়িচং উপজেলার ৮ নং ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর (নোয়াপাড়া)গ্রামের মোঃ বিল্লালের মেয়ে ডা. সিমা আক্তার ডাক্তারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে পরিবারের প্রথম চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। ডা. সিমা আক্তারের এ অর্জনে তাঁকে সংবর্ধনা অভিনন্দন জানাতে বাড়িতে উপস্থিত হোন ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের নেতা মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। ডা. সিমা আক্তারের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ,

পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে অর্জিত এ সাফল্য তাঁর পরিবারের জন্য যেমন গর্বের, তেমনি রামচন্দ্রপুর গ্রামসহ পুরো বুড়িচং উপজেলার নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, চিকিৎসক হিসেবে ডা. সিমা আক্তার সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং তাঁর কর্মের মাধ্যমে পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করবেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ