সিংগাইরে যুবকের ম'র'দে'হ উদ্ধার, মৃ'ত্যু'র কারণ নিয়ে রহস্য
সিংগাইরে যুবকের ম'র'দে'হ উদ্ধার, মৃ'ত্যু'র কারণ নিয়ে রহস্য
রুহুল আমিন, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির পেছনের একটি কড়ইগাছ থেকে মো. সবুজ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নিহত সবুজ মো. সিকিম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পেছনে একটি কড়ইগাছের সঙ্গে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সিংগাইর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বাবা সিকিম আলী জানান, কয়েক দিন আগে তাঁর ছেলে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, কেউ একজন তাঁকে মেরে ফেলতে পারে। তবে ওই ব্যক্তির নাম জানাননি তিনি। এ ছাড়া সবুজ কারও কাছে কিছু টাকা পেতেন বলেও জানিয়েছিলেন। তাঁর মোবাইল ফোনটিও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসব বিষয় উল্লেখ করে নিহতের পরিবারের সদস্যরা সবুজকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে।
পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধারের ঘটনায়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স