ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে আ'ত্ম'হ'ত্যা'য় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সা'জা'প্রা'প্ত একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ১৮:৪৫:২৯
দিনাজপুরে আ'ত্ম'হ'ত্যা'য় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সা'জা'প্রা'প্ত একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩ দিনাজপুরে আ'ত্ম'হ'ত্যা'য় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সা'জা'প্রা'প্ত একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর। একই সঙ্গে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা

করছে। ২। দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ০৫ বছর ০১ মাস সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ওরফে জুয়েল (৪৫) দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন খয়েরগুনি গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে। ৩। গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ২০ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১০.১৫ ঘটিকার সময় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ওয়াপদা মোড়ে অভিযান পরিচালনা করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে ০৫ বছর ০১ মাসের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোহাম্মদ আলী ৥

জুয়েল কে গ্রেফতার করে। ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে। ..

.মূলকপি স্বাক্ষরিত.... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ২১/১০/২০২৬ খ্রিঃ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ