ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পুকুরে ডু'বে ৪ বছরের শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ১৭:২৬:৫৬
কালীগঞ্জে পুকুরে ডু'বে ৪ বছরের শিশুর মৃ'ত্যু কালীগঞ্জে পুকুরে ডু'বে ৪ বছরের শিশুর মৃ'ত্যু
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দ্বীন ইসলাম ওরফে হামজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামজা ওই গ্রামের মাশরাফিল ওরফে সোহানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হামজা তার মায়ের সঙ্গে একই গ্রামের নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় কোনো এক ফাঁকে সে পুকুরে পড়ে যায়। পরে

সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ শহিদুল

ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ