ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ফকির লালন শাহ'র ১৩৬-তম তিরোধান দিবসের কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ১৪:৪৭:৩১
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ফকির লালন শাহ'র ১৩৬-তম তিরোধান দিবসের কর্মসূচী বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ফকির লালন শাহ'র ১৩৬-তম তিরোধান দিবসের কর্মসূচী
জী ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় ফকির লালন শাহ'র ১৩৬-তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী কার্যক্রম নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো। সোমবার (১৯ অক্টোবর) বিকেলের দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন আখড়াবাড়ীতে আলোচনা সভা ও সন্ধ্যার পর লালন সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো এবারের তিরোধান দিবসের কার্যক্রম।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩০৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম । মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খালেদ উজ্জামান।

স্বাগত বক্তা হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ উৎসবের আয়োজন করে। শেষ দিনের অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লালনভক্ত, সাধু-ফকির ও দর্শনার্থীরা অংশ নেন। তবে বিকেলে আলোচনা সভা চলাকালে দূরদূরান্ত থেকে আসা অনেক ভক্তকে বাড়ির উদ্দেশ্যে ফিরে যেতে দেখা যায়। আবার রাতের দিকে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতে দেখা যায়। এবারের বর্ণাঢ্য আয়োজনে দেশ-বিদেশের ভক্ত, সাধু, পাগল, ফকির, সাধক ও দর্শনার্থীদের আসতে দেখা যায়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ