ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সং'ঘ'র্ষ, ইউপি চেয়ারম্যানসহ আ'হত ২০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ১৩:৩৬:০৭
ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সং'ঘ'র্ষ, ইউপি চেয়ারম্যানসহ আ'হত ২০ ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার (৪৮) মাথায় ইটের আঘাতে আহত হন।

 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বড্ডাপাড়া এলাকার আলমগীর হোসেন একটি জমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় তার সঙ্গে একই গ্রামের ফারুক মিয়া ও হুমায়ুন মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এদিন সন্ধ্যার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন উভয় পক্ষের লোকজনকে নিয়ে সালিসে বসেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

গতকাল রাতে দেড় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কটিতে। পাশাপাশি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

 

এদিকে রাত আটটার পর সরাইল থানার পুলিশ পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। আহত ব্যক্তিদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ