ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে মায়ের মা'ম'লা দায়ের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ১৯:১২:১৮
বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে মায়ের মা'ম'লা দায়ের বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে মায়ের মা'ম'লা দায়ের
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের মা ঝর্না বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর লম্পট ছেলে সাইমনের (২৩) বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বালীপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী তরুণী রোববার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যায়। একই সময় তার মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। তিনি বাড়িতে ফিরে প্রতিবন্ধী মেয়েকে ঘরে দেখতে না পায়ে খোঁজাখুজির এক পর্যায় প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় লম্পট সাইমন কর্তৃক মেয়েকে ধর্ষিত হতে দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সাইমন দৌড়ে পালিয়ে যায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ

মজিবুর রহমান বলেন,ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা নিয়ে আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ