ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরা স্লুইস গেটের কাছে বৃদ্ধের ম'রদে'হ উ'দ্ধা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ১৭:৫১:২৬
রামপুরা স্লুইস গেটের কাছে বৃদ্ধের ম'রদে'হ উ'দ্ধা'র রামপুরা স্লুইস গেটের কাছে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা ব্রিজের স্লুইস গেটের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

তিনি বলেন, ‘মরদেহটি হাতিরঝিল দিয়ে ভেসে আসে। সকাল ১১টার দিকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে রামপুরা থানায় জানায়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছরের আশেপাশে। এখনো তার পরিচয় জানা যায়নি।’ 

 

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তির পরনে ছিল একটি গেঞ্জি ও লুঙ্গি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ