ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে জু'য়া'র আসরে এসআরবির অ'ভি'যা'নে ৮ জু'য়া'ড়ি গ্রে'ফ'তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ১৩:০১:৫১
গাইবান্ধার পলাশবাড়ীতে জু'য়া'র আসরে এসআরবির অ'ভি'যা'নে ৮ জু'য়া'ড়ি গ্রে'ফ'তা'র গাইবান্ধার পলাশবাড়ীতে জু'য়া'র আসরে এসআরবির অ'ভি'যা'নে ৮ জু'য়া'ড়ি গ্রে'ফ'তা'র
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার ১। ‘বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অনলাইন ও অফলাইন জুয়া, ক্যাসিনো,বেটিং এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জুয়া খেলা বন্ধ এবং জুয়াড়িদের গ্রেফতার করতে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান পরিচালনা করে আটজন জুয়াড়িকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ মারুফ খন্দকার(৪৫), ইউসুফ মন্ডল(৩৮), মোঃ রাশিদুল ইসলাম(৪২), মোঃ লাভলু মন্ডল (৫০), সবারুল কাজী(৪৫), শ্রী নিরঞ্জন(২৬), মোঃ রঞ্জু চৌধুরী(৪০) এবং মোঃ মোজাহার আলী(৫২)। ৩। এসআরবি এর

জুয়াবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ২০ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০১.২০ ঘটিকার সময় সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী থানাধীন পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দূর্গামন্দিরের উত্তরপাশে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জাম সহ জুয়া খেলার অভিযোগে ঐ আটজন জুয়াড়িকে গ্রেফতার করে এসআরবি-১৩। ৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এসআরবি বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৫ ধারায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া, জুয়া খেলা, অনলাইন জুয়া, ক্যাসিনোসহ জুয়া সংক্রান্ত অপরাধ প্রতিরোধে এসআরবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

...মূলকপি স্বাক্ষরিত.... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ২০/১০/২০২৬ খ্রিঃ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ