ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনি জটিলতায় সোনাক্ষী-জাহির, সিনেমা মুক্তির আগে এল আদালতের ক'ড়া নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ১২:৫৮:৫০
আইনি জটিলতায় সোনাক্ষী-জাহির, সিনেমা মুক্তির আগে এল আদালতের ক'ড়া নির্দেশ আইনি জটিলতায় সোনাক্ষী-জাহির, সিনেমা মুক্তির আগে এল আদালতের কড়া নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বলিউড তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল অভিনীত ‘তু হ্যায় মেরি কিরণ’ সিনেমাটি আইনি জটিলতার কবলে পড়েছে। এতে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

 

ভারতীয়র সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘তু হ্যায় মেরি কিরণ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে সহপ্রযোজকের বিনিয়োগ সুরক্ষিত করতে নির্মাতা প্রতিষ্ঠানকে ৮ কোটি ৮৫ লাখ রুপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সিনেমাটি বাণিজ্যিকভাবে মুক্তি বা প্রদর্শন করা যাবে না। 

 

সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি অমিত বোরকার এ নির্দেশ দেন। সিনেমাটি আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

 

আদালতের নির্দেশ অনুযায়ী, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইশেলন প্রোডাকশনসকে ৮ কোটি ৮৫ লাখ রুপির সঙ্গে বার্ষিক ১৫ শতাংশ হারে সুদও জমা দিতে হবে। তিন কার্যদিবসের মধ্যে এই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

বিতর্কের সূত্রপাত ২০২৪ সালের ২৭ মার্চ স্বাক্ষরিত একটি সহপ্রযোজনা চুক্তি নিয়ে। চুক্তি অনুযায়ী, ছবিটির ১৫ কোটি রুপি বাজেটের জন্য দুই পক্ষের প্রত্যেকের ৭ কোটি ৫০ লাখ রুপি করে বিনিয়োগ করার কথা ছিল।

 

এর সঙ্গে প্রযোজ্য জিএসটিও যুক্ত হওয়ার কথা। সহপ্রযোজক এএনডি মুভি প্রোডাক্টস এলএলপির দাবি, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তারা ৮ কোটি ৮৫ লাখ রুপি বিনিয়োগ করেছে, কিন্তু চুক্তি অনুযায়ী সেই অর্থ ফেরত পায়নি।

 

আদালত জানান, চুক্তি অনুযায়ী বিনিয়োগ ফেরতের সময়সীমা ২০২৫ সালের ২৭ এপ্রিল শেষ হয়েছে। পরবর্তী সময়ে ছবির মুক্তির তারিখ ঘোষণা করায় সেই সময়সীমা বাড়ানো যায় না।

 

আদালত আরও নির্দেশ দিয়েছেন, সিনেমার আয় আলাদা নির্ধারিত ব্যাংক হিসাবে রাখতে হবে এবং আয়-ব্যয়ের হিসাব নিয়মিত দিতে হবে। পাশাপাশি সিনেমার বাণিজ্যিক স্বত্বসংক্রান্ত চুক্তির ক্ষেত্রে সহপ্রযোজকের সম্মতি নিতে হবে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ