ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্ত্রীর বি'রুদ্ধে চাঁ'দাবা'জির মা'মলা করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ১৯:৩৭:০৯
সাবেক স্ত্রীর বি'রুদ্ধে চাঁ'দাবা'জির মা'মলা করলেন হিরো আলম সাবেক স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্ত্রী সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল করার অভিযোগে মামলা দায়ের করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে বাদী হয়ে তিনি এই মামলাটি দায়ের করেন।

 

মামলায় অভিযুক্ত অপর দুই আসামি হলেন আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম। তারা দুজনেই হিরো আলমের সাবেক স্ত্রী সাথী খাতুনের সঙ্গে যোগসাজশে চাঁদা দাবি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 

হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

মামলার আরজিতে হিরো আলম অভিযোগ করেন, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম। তিনি গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। ফোন করে সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন।

 

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন। পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এই ঘটনায় আদালতে যাওয়ার আগে গত ১৬ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন হিরো আলম।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ