ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ১৯:০৫:৪৩
ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । সোমবার (১৯ অক্টোবর) সকালে দেউলাবাড়ী ইউনিয়নের দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায়, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঘাটাইলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে প্রধান

অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এ সময় সমাজসেবা অফিসার মোঃ জসিম উদ্দিন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার

হোসেন হেলাল,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান খান,জাসা গ্রুপের চেয়ারম্যান লায়ন ডাঃ মোঃ আব্দুস সাত্তারসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ