ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রীতমের সঙ্গে বি'চ্ছেদ, বন্য প্রাণীদের ছবি শেহতাজের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ১৩:৪০:৫৮
প্রীতমের সঙ্গে বি'চ্ছেদ, বন্য প্রাণীদের ছবি শেহতাজের প্রীতমের সঙ্গে বিচ্ছেদ, বন্য প্রাণীদের ছবি শেহতাজের

নিজস্ব প্রতিবেদক

সংগীতশিল্পী প্রীতম হাসানকে নিয়ে দীর্ঘ ১০ বছরের পথচলার ইতি টেনেছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে অনেকটাই নীরব ছিলেন তিনি। 

 

তবে এবার স্যোশাল মিডিয়ায় নতুন কিছু ছবি পোস্ট করে নিজের উপস্থিতি জানান দিলেন শেহতাজ। ছবিতে তাকে দেখা গেছে প্রকৃতির মাঝে হাসিমুখে সময় কাটাতে।

 

শেহতাজ মনিরা হাশেম রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে বন্য পরিবেশে ঘুরে বেড়াতে এবং বন্য প্রাণীদের ছবি তুলতে দেখা যায় তাকে। 

 

পাশাপাশি নিজেকেও ক্যামেরাবন্দি করেছেন শেহতাজ। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন তিনি।

 

ছবিতে শেহতাজকে বেশ হাসিখুশি দেখাচ্ছে। তবে ছবির সঙ্গে কোনো দীর্ঘ ক্যাপশন দেননি অভিনেত্রী। শুধু যুক্ত করেছেন একটি উড়ন্ত পায়রার ইমোজি। বিচ্ছেদের খবরের পর তার এই ছবি প্রকাশকে ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

 

গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম হাসান ও শেহতাজ। পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন তারা। বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই জানান, দীর্ঘ ১০ বছরের স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ। তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা সব সময় বজায় থাকবে বলেও জানান তারা।

 

বিচ্ছেদের খবর প্রকাশের পর শেহতাজের নতুন ছবিগুলোতে প্রকৃতির মাঝে তার হাসিমুখই নজর কেড়েছে। তবে এই ভ্রমণের উদ্দেশ্য বা নিজের বর্তমান অনুভূতি নিয়ে ছবির সঙ্গে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ