ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় শিশু বলৎকারের অ'ভি'যো'গে মাদ্রাসা পরিচালক গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ১৩:২৯:১৯
পূর্বধলায় শিশু বলৎকারের অ'ভি'যো'গে মাদ্রাসা পরিচালক গ্রে'প্তা'র পূর্বধলায় শিশু বলৎকারের অ'ভি'যো'গে মাদ্রাসা পরিচালক গ্রে'প্তা'র
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার পূর্বধলায় এক শিশুকে বলৎকারের অভিযোগে একটি মাদ্রাসার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার এ ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫০)। তিনি পূর্বধলা উপজেলার একটি মাদ্রাসার পরিচালক।

পাশাপাশি তাঁর একটি ফার্মেসির দোকান রয়েছে, যেখানে ভুক্তভোগী শিশুটি কাজ করত। পরিবারের অভিযোগ, রোববার রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে শিশুটি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয় বলে থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলালকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা

প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। শিশুটির সুরক্ষা, চিকিৎসা ও ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ